প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি আয়োজিত ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে গত ৩০ নভেম্বর। সিএমভি’র ইউটিউব চ্যানেলে এটি চলছে জোর কদমে। উৎসবের প্রথম নাটক মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘হৃদয়ে হৃদয়’ পেয়েছে দর্শকপ্রিয়তা।
উৎসবের দ্বিতীয় চমক হিসেবে আসছে তৌসিফ-তিশা জুটির ‘ভালোবাসি তবুও’। এটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। নাটকটিতে সিয়াম চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর মিথি চরিত্রে তানজিন তিশা।
নির্মাতা জানান, প্রেমের জন্য অন্যরকম এক যুদ্ধ রয়েছে এই গল্পে। যাতে দেখা যাবে, বিধ্বস্ত অবস্থায় বিমানবন্দর থেকে বের হয়েই একটা ফোনের দোকান থেকে মনের মানুষ মিথিকে ফোন করে সিয়াম। মিথি সিয়ামের ফোনটা পেয়ে অবাক হলো, যেন এই ফোনটা সে আশেই করেনি।
নির্মাতা বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্যরকম। যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। আশা করছি, উৎসবে নতুন মাত্রা যোগ করবে এই গল্পটি। এতে তৌসিফ ও তিশা অনবদ্য অভিনয় করেছেন। যা দেখলেই দর্শকেরা অনুভব করবেন।’
তৌসিফ মনে করেন, এমন চরিত্রনির্ভর গল্প সচরাচর মেলে না, যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে।
উৎসব প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভির ইউটিউব চ্যানেলে ‘ভালোবাসি তবুও’ উন্মুক্ত হবে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। এরপর উৎসবের শেষ চমক হিসেবে থাকছে অপূর্ব-তটিনীর ‘পথে হলো দেরি’। এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।
প্রসঙ্গত, প্রথমবারের মতো সিএমভি’র উদ্যোগে ক্লোজআপ-এর সমর্থনে আয়োজন হলো দেশের প্রথম অন্তর্জাল নাট্যোৎসব ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’।

২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট।
১২ ঘণ্টা আগে
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
১৩ ঘণ্টা আগে
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব-২০২৬-এ অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জি। গতকাল সন্ধ্যায় তিনি গান শুনিয়েছেন নজরুল উৎসবে। আজ সন্ধ্যায় তিনি গাইবেন রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কে অবস্থিত আর্টিস্ট ক্লাবে।
১৪ ঘণ্টা আগে