
২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা এমনটা করেছিল, সেই রহস্যের পুরোটা এখনো অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেন ‘চক্র’। ২০২১ সালে ২০ পর্বের টিভি ধারাবাহিক হিসেবে নির্মাণ করলেও গত অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজ আকারে মুক্তি দেওয়া হয় চক্র। এবার সিরিজের দ্বিতীয় সিজন নির্মাণের ঘোষণা দিল আইস্ক্রিন।
গত বৃহস্পতিবার প্রমোশন পার্টনার হাভাস মিডিয়ায় চক্র সিরিজের সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় দ্বিতীয় সিজনের। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির কলাকুশলীরা।
চক্রের দ্বিতীয় সিজন নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘চক্র নিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। শুটিং শেষ করার দুই বছরের বেশি সময় পর প্রচার হয়েছে। শুরুতে ভয়ে ছিলাম এত এত বাধা-বিপত্তি পেরনো এমন একটা কনটেন্ট দর্শক দেখবে কি না। কিন্তু রিলিজের পর ভালো ফিডব্যাক পেয়েছি। অনেকেই নতুন সিজন কবে আসবে জানতে চাইছেন। ইতিমধ্যেই আমরা দ্বিতীয় সিজন নির্মাণের পরিকল্পনা শুরু করেছি। প্রথম সিজনে গল্পটা যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই দ্বিতীয় সিজন শুরু হবে।’
নির্মাতা আরও জানান, প্রথম সিজন ২০ পর্বের হলেও দ্বিতীয় সিজন তৈরি হবে সাত পর্বে। শিগগিরই শুরু হবে শুটিং। ২০২৫ সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ সিরিজটি প্রচার শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

চক্র দিয়েই ওটিটিতে অভিষেক হয়েছে তৌসিফ মাহবুবের। ধারাবাহিক থেকে সিরিজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন অভিনেতা। তবে দর্শক কাজটি গ্রহণ করায় তা কেটে গেছে। তৌসিফ বলেন, ‘সত্যি বলতে সিরিজ আকারে মুক্তির ঘোষণার পর মানসিকভাবে চাপে ছিলাম। কারণ এভাবে ওটিটিতে আসতে চাইনি। কিন্তু মুক্তির পর দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে সেই ভয়টা কেটে যায়। এবার এর দ্বিতীয় সিজন তৈরি হচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের। এবার ওয়েব সিরিজ হিসেবেই কাজটা করব।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘এটা একেবারে অন্যরকম ধাঁচের একটা কাজ যা সচরাচর করার সুযোগ হয় না। পুরো সিরিজ দেখে অনেক দর্শক এরপর কী হবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। অডিয়ন্সের ডিমান্ডেই সিজন ২ আসছে।’
চক্রের প্রথম সিজনে ফারিণকে ছুরিকাঘাত করে তৌসিফ। তাই অনেকের প্রশ্ন, দ্বিতীয় সিজনে কি দেখা যাবে ফারিণকে? নির্মাতা ভিকি জাহেদকে তাই ফারিণের প্রশ্ন, ‘আমি কি দ্বিতীয় সিজনে আছি? আমার ভক্তরা এটা জানতে চায়।’ জবাবে ভিকি বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। নতুন সিজন প্রচারে এলেই সবাই জানতে পারবে।’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
৪ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে প্রেশার কুকার মুক্তি দিচ্ছেন রাফী। সিনেমার গল্প নির্বাচনেও রেখেছেন চমক। এই সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। নির্মাতা জানান, গল্প দিয়েই চমক দিতে প্রস্তুত...
৫ ঘণ্টা আগে
বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে।
৬ ঘণ্টা আগে