ভিকি জাহেদের ‘চক্র’ সিরিজ দিয়ে ২০২৪ সালে ওয়েবে যাত্রা শুরু তৌসিফ মাহবুবের। এরপর একই নির্মাতার ‘চক্র ২’-তেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। আবারও ভিকির পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছেন তৌসিফ। ‘প্রাণভোমরা’ নামের সিরিজে তৌসিফের সঙ্গে থাকছেন শ্রেয়সী শ্রেয়া। এটি শ্রেয়া অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য।

হরর ও সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার নির্মাণেই বেশি দেখা যায় ভিকি জাহেদকে। তবে এবার তিনি হাঁটছেন ভিন্ন পথে। গতকাল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় প্রাণভোমরা সিরিজের। সেখানে নির্মাতা জানালেন, রোমান্টিক ঘরানার সঙ্গে মিথোলজিক্যাল থ্রিলারের সংমিশ্রণ থাকছে সিরিজটিতে।
নতুন সিরিজ নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘এটা মূলত রোমান্টিক মিথোলজিক্যাল থ্রিলার। একটা মিথোলজিকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনা হয়েছে। ঠাকুমার ঝুলিতে যেমন আমরা একটা মিথোলজি পড়েছি দৈত্য বা দানবকে মারা যাবে না, যতক্ষণ না তাদের প্রাণভোমরাকে মারা না হয়। সেই প্রাণভোমরা থাকত সাত সমুদ্র, তেরো নদী পার হয়ে পানির নিচে মাছের পেটের ভেতর। সেই মিথোলজিকে বর্তমান সময়ের প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে একটা ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে এই সিরিজে।’

তৌসিফ মাহবুব বলেন, ‘ভিকি জাহেদের পরিচালনায় ওটিটিতে আমার পথচলা শুরু। আবার যখন সুযোগ এল তাঁর পরিচালনায় কাজ করার, সেটা মিস করতে চাইলাম না। সত্যি বলতে আমি সব সময় ভালো কাজের সন্ধানে থাকি। এটিও তেমন একটি কাজ। এখনই গল্পটি বলে দিতে চাই না। তবে এটুকু বলব, দর্শকের ভালো লাগবে। এই সিরিজ দিয়ে ওটিটি কনটেন্টে যাত্রা শুরু করল শ্রেয়া। আমি চাই আরও নতুন মুখ আসুক, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি বড় হবে।’

মডেলিং দিয়ে শোবিজে নাম লেখানো শ্রেয়সী শ্রেয়ার অভিনয়ের পথচলা শুরু ২০২১ সালে ‘হীরার আংটি’ নাটক দিয়ে। প্রথম নাটকেই সহশিল্পী হিসেবে পেয়েছিলেন মোশাররফ করিমকে। পরবর্তী সময়ে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আব্দুন নূর সজল, ইমন, শামীম হাসান সরকারের সঙ্গে। এবার শুরু হলো তাঁর ওটিটি যাত্রা। শ্রেয়া বলেন, ‘প্রাণভোমরা দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে আমার। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। অনেক দিন ধরেই সিরিজটির জন্য নিজেকে প্রস্তুত করছি। এই কাজের জন্য গ্রুমিং ও ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছি। প্রচুর লেখাপড়া করতে হচ্ছে। আমি চাই না কোনো কমতি নিয়ে কাজটি করি। আশা করছি দর্শক পর্দায় এর প্রতিফলন দেখতে পারবেন।’
প্রাণভোমরার শুটিং শুরু হওয়ার কথা আগামী অক্টোবর মাসে। তবে মুক্তি নিয়ে এখনই কিছু বলতে চাইলেন না নির্মাতা।

এ বছর নতুন প্রযোজনা মঞ্চে এনেছে নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। দলটি বলছে, এটি তাদের স্বসচেতনতাসংবলিত আত্মবাচক একটি মেটাথিয়েটার। প্রযোজনাটির নাম ‘আন্তিগোনে, কবর, চাকা ও বেহুলার ভাসানে দাফনহীন বিবিধ লাশের গায়েবানা জানাজা’। নির্মাণ করেছেন সৈয়দ জামিল আহমেদ।
২ ঘণ্টা আগে
২০১৬ সালে জয় শাহরিয়ারের সুরে প্রথম গেয়েছিলেন পশ্চিমবঙ্গের রূপঙ্কর বাগচী। এরপর আরও কয়েকটি গানে একসঙ্গে পাওয়া গেছে তাঁদের। এবার তাঁদের গাওয়া গান নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম ‘গানের পথে দেখা’।
২ ঘণ্টা আগে
নদী ও জলবায়ু বিষয়ে মানুষকে সচেতন করতে ২০২২ সালে ‘নদী রকস’ নামের একটি উদ্যোগ নিয়েছিলেন চিরকুট ব্যান্ডের সুমি। এ উদ্যোগে দেশের সাতটি নদী পদ্মা, বুড়িগঙ্গা, কুশিয়ারা, পশুর, চিত্রা, ডাহুক ও সাঙ্গু নিয়ে গান বানায় সাতটি ব্যান্ড। অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কনসার্ট। জলবায়ু, নদী, সংগীত ও তারুণ্যকে এক করতে...
৩ ঘণ্টা আগে
অনেক বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। খুব ভালো লাগছে। আগে যখন অ্যালবাম প্রকাশ করা হতো, তখন যেমন এক ধরনের আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করত, অনেক দিন পর সেই অনুভূতিটা হচ্ছে। অ্যালবামে যাঁরা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
১ দিন আগে