প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন তারিক আনাম খান, মৌসুমী ও তৌসিফ মাহবুব। তারিক আনাম খান বাবা, মৌসুমী তাঁর মেয়ে আর তৌসিফ ছেলে। মূলত বাবা, ছেলে আর মেয়ের গল্প নিয়েই তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘সন্ধ্যে নামার আগে’। সালাউদ্দিন বিজয়ের মূল গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলম আনোয়ার।
নির্মাতা জানিয়েছেন, সম্পর্কের টানাপোড়েন আর বাবার সঙ্গে সন্তানদের মধুর সম্পর্কটাকেই তুলে ধরার চেষ্টা হয়েছে এই নাটকে। আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।
তারিক আনাম খান বলেন, ‘আমার অভিনীত চরিত্রটির নাম মতিউর রহমান। মৌসুমী ও তৌসিফ আগেও আমার সঙ্গে অভিনয় করেছে, তবে ভিন্ন ভিন্ন নাটকে। এবারই প্রথম আমরা তিনজন একসঙ্গে একই নাটকে অভিনয় করলাম। মৌসুমী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, তৌসিফও এই প্রজন্মের ভালো অভিনেতা। খুব জমিয়ে কাজটা করার চেষ্টা করেছি আমরা। আশা করছি, দর্শকের কাছেও উপভোগ্য হবে ঈদের নাটকটি।’
নাটকে মৌসুমী অভিনয় করেছেন মেয়ে সামিয়া চরিত্রে। মৌসুমী বলেন, ‘তারিক আনাম ভাই এ দেশের একজন গুণী শিল্পী। তাঁর সঙ্গে অভিনয় করলে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ আসে। আর তৌসিফ লক্ষ্মী একটা ছেলে। ভালো অভিনয় করে, মন দিয়ে অভিনয় করলে আরও ভালো করবে।’
ছেলে সাম্যর চরিত্রে অভিনয় করা তৌসিফ বলেন, ‘যাঁদের অভিনয় দেখে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছি, তাঁদের সঙ্গে অভিনয় করতে পারাটা সত্যিই আনন্দের, সৌভাগ্যের। “সন্ধ্যে নামার আগে” নাটকে তারিক আনাম খান স্যার ও মৌসুমী আপুর মতো দুজন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করাটা আমার অভিনয়জীবনের বড় প্রাপ্তি হয়ে থাকল।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫