রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। বাসটি জব্দ করা হয়েছে।
হাসপাতালে মৃত জাকির হোসেনের ছেলে আফাজ উদ্দিন চৌধুরী জানান, তাঁদের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার তেল পারৈই গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ির ধলপুর এলাকায় থাকেন তাঁরা। তাঁর বাবা জমির ব্যবসা করতেন।
আফাজ উদ্দিন আরও বলেন, সকালে বাবার এক ব্যবসায়িক পার্টনার ফোন দিয়ে খিলগাঁও যেতে বলেন। ফোন পেয়ে বাবা খিলগাঁওয়ের উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি, তিনি বাসের ধাক্কায় মারা গেছেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তি খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাকুরা পরিবহনের বাসটি জব্দ ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণে শিল্পবর্জ্যের উৎসমুখ বন্ধ, খাল-ড্রেনের বর্জ্য অপসারণ এবং নদীর তলায় জমে থাকা স্থায়ী বর্জ্য সরিয়ে এই দুই নদীকে নৌযান চলাচল তথা পর্যটন উপযোগী করতে চায় সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যে এই দুই নদীর দূষণের মোট ২২৪টি উৎসমুখ শনাক্ত করা হয়েছে...
১৫ মিনিট আগে
ফেনসিডিলের মামলায় খুলনার একটি আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে
খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে বৃহস্পতিবার চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, জায়ান্ট সুইং ও শিশুদের জন্য কিডস জোন। উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া। জেলা পরিষদ বলছে, পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও স্থাপনা নিয়ে ভাবনা চলছে।
৩৫ মিনিট আগে
দেশ ও বিদেশ থেকে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল এবং আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছিল।
৩৬ মিনিট আগে