বিশ্ববাজারে আজ সোমবার সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং প্রধান বাজারগুলোতে ছুটির কারণে লেনদেন সীমিত থাকায় সোনার দাম কিছুটা কমেছে। স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক সোনার দাম আজ শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৭ দশমিক ৭ ডলারে নেমেছে। দিনের শুরুতে দাম ১ শতাংশের বেশি কমেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে এবং চীনসহ এশিয়ার বেশ কিছু দেশে চন্দ্র নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি ছিল। এর ফলে বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি ও তারল্য বা লিকুইডিটি কম ছিল। ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, ‘ছুটির কারণে লেনদেন কম হওয়ায় সোনার দাম বর্তমানে আউন্সপ্রতি ৫ হাজার ডলারের আশপাশে ঘোরাঘুরি করছে।’
এদিকে যুক্তরাষ্ট্রের ডলারের মান কিছুটা বাড়ায় অন্যান্য মুদ্রার ধারকদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। সম্প্রতি প্রকাশিত মার্কিন অর্থনৈতিক উপাত্তে দেখা গেছে, জানুয়ারিতে ভোক্তা মূল্য বা ইনফ্লেশন প্রত্যাশার চেয়ে কম বাড়লেও কর্মসংস্থানের হার অপ্রত্যাশিতভাবে বেড়েছে। এ অবস্থায় আগামী ১৮ মার্চ ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। সাধারণত সুদের হার কমলে সোনার মতো অনুৎপাদনশীল সম্পদের দাম বাড়ে।
এ ছাড়া সোনার দামের ওপর ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাবও স্পষ্ট। গত রোববার একজন ইরানি কূটনীতিক জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরমাণু চুক্তির চেষ্টা করছে যা দুই পক্ষের জন্যই লাভজনক হতে পারে। এমন পরিস্থিতিতে ওএএনডিএ-এর বিশ্লেষক জেইন ভাওদা সোনার মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা ৫ হাজার ৫০০ ডলার থেকে কমিয়ে ৫ হাজার ১০০ থেকে ৫ হাজার ২০০ ডলারের মধ্যে নির্ধারণ করেছেন।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। স্পট সিলভার আজ ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৭৭ দশমিক ৯ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ০.৯ শতাংশ কমে ২ হাজার ৪৩ দশমিক ৬ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ কমে ১ হাজার ৬৮১ দশমিক ৩৪ ডলারে নেমেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভ্যাট দিতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল রোববার রাতে এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক আদেশে এই সময়সীমা বাড়ানো হয়। প্রতি মাসের ১৫ তারিখ
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে চলমান ব্যাংক ও পুঁজিবাজারের সময়সূচির পরিবর্তন করেছে সরকার। নতুন সময়সূচি অনুসারে গ্রাহকেরা ব্যাংকের লেনদেন করতে পারবেন সকাল ৯টা ৩০ থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। আর পুঁজিবাজারে বিনিয়োগকারীরা লেনেদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত। তবে রমজানের পর নিয়মিত সূচি
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারা দেশে বাজারমূল্যের তুলনায় কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হবে।
২ ঘণ্টা আগে
নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্যোগকে ‘অনৈতিক, স্বার্থসংঘাতপূর্ণ ও আইনি ঝুঁকিপূর্ণ’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বিতর্কিত পর্ষদ সভা স্থগিতের দাবি জানিয়েছে।
২ ঘণ্টা আগে