
ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় জড়ো হয়েছেন দলের লাখো নেতা-কর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।
আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান। এর আগে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নামে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভা শেষে তারেক রহমান নীলফামারী ও দিনাজপুরে পৃথক জনসভায় অংশ নেবেন।
এদিকে তারেক রহমানের আগমন ঘিরে গতকাল শুক্রবার রাত থেকেই ঠাকুরগাঁও শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। অনেকে বড় মাঠে রাত যাপন করেন। জনসভা সফল করতে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানি সংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানি সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
৩২ মিনিট আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
২ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
৪ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণ-অভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ সোমবার সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
৪ ঘণ্টা আগে