
‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান এই সমর্থন চান।
তারেক রহমান বলেন, ‘আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি, জনগণের সমর্থন নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। যেই বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে-খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা-বাণিজ্য চাকরি-বাকরি করতে পারবে, যেই বাংলাদেশে মা-বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, নিরাপদে পথে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে বাংলাদেশের শিশুরা ভবিষ্যৎ প্রজন্মরা তাদের শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে করতে পারবে। যাতে করে তারা মানুষ হয়ে গড়ে উঠতে পারে, যেই বাংলাদেশে তরুণ সমাজেরা যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোনো না কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তাদেরকে বেকার থাকতে হবে না, যেই বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত নূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না।’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘এইরকম যদি একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই তাহলে আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন, সমর্থন আমাদের প্রয়োজন।’
এ সময় ঠাকুরগাঁওবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারেক রহমান বলেন, ‘আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে, এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী ১২ তারিখে নির্বাচনের সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব।’
বিএনপি ক্ষমতায় গেলে এলাকাবাসীর দাবি অনুযায়ী ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে চিনিকল, রেশন কারখানা এবং চা শিল্প গড়ে তুলে এই এলাকার মানুষজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ঠাকুরগাঁওয়ে একটি ক্যাডেট কলেজ স্থাপন, কৃষি পণ্য সংরক্ষণে হিমাগার নির্মাণ, আইটি পার্ক স্থাপনের প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ‘এবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গিয়েছে, দেশে আমাদের তরুণদের যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি, দেশের নারীদের মা-বোনদের স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেটি হয় না... দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে যে সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আজ সময় এসেছে। আমরা ১২ তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করব। একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব।’
নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে নেওয়া ক্ষুদ্র ঋণ সরকারিভাবে পরিশোধের ব্যবস্থাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।
তারেক রহমান বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা-বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই কাজগুলো যদি করতে হয় তাহলে কী করতে হবে? এই দেশের মালিক কারা বলেন তো? জনগণ হচ্ছে এই দেশের মালিক। সেই জনগণের সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয় এবং সেজন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই।’
জেলা সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পয়গাম আলীর সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের নির্বাচনি আসনে ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। ঠাকুরগাঁয়ের সমাবেশ শেষ করে হেলিকপ্টারে রওনা হন নীলফামারির উদ্দেশে। নীলফামারী পৌরসভা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। সেখান থেকে যাবেন দিনাজপুরের বিরামপুরের নির্বাচনী জনসভায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই অস্ত্র নির্বাচনী সহিংসতায় ব্যবহার করা হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ...
১ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মানবিক দিকগুলো নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’। মানুষ ও প্রাণীর প্রতি বিএনপি চেয়ারম্যানের সহমর্মিতার বিভিন্ন দিক এতে তুলে ধরা হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে তথ্যচিত্রটির প্রিমিয়ার শো হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এতে আগ্রহ দেখায়নি অধিকাংশ দল। নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৮টি দল বিটিভিতে ভাষণ দেওয়ার জন্য ইসিতে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রোববার থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হবে। এখন পর্যন্ত চারটি দলের চারজন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাঁদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যমটি।
৪ ঘণ্টা আগে