
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর দেশের নাগরিকেরা এবার একটি সত্যিকারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পেয়েছে। এবারের ভোটে কোনো জালিয়াতি, ছলচাতুরী বা জবরদস্তির আশঙ্কা নেই।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি বাজার এলাকায় এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বলেন, ‘আমরা এবার সবাই একটা সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এবারের ভোটে কোনো জালিয়াতি, চাতুরী বা জবরদস্তির সম্ভাবনা নেই। কারণ, বর্তমান সরকার নিরপেক্ষ। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায়। জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকার গঠন করুক।’
মির্জা ফখরুল বলেন, ‘সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ চায়, আমরা রাজনৈতিক দলগুলোও নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং, এবার সুন্দর নির্বাচনের সম্ভাবনা অনেক বেশি। আমরা সবাই চাই—আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। মন যাকে চাইবে, তাকেই দেব। এবারের ভোটের মাধ্যমে আমরা এমন একটা সরকার গঠন করতে পারব, যারা দেশের স্বাধীনতা রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের কল্যাণে কাজ করবে, আয় বাড়ানোর পথ বের করবে এবং সুশাসন প্রতিষ্ঠা করবে।’
পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘এর আগে তিনটি নির্বাচন হয়েছে, কোনোটিতেই আমরা সঠিকভাবে ভোট দিতে পারিনি। একটিতে ভোট দিলেও আগের রাতেই ভোট নিয়ে চলে গেছে। ২০২৪ সালের নির্বাচনও ঠিকমতো হয়নি। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে, পরিস্থিতি বদলে গেছে। এবার আমরা গুরুত্ব দিচ্ছি—কারণ ১৫ বছর পর একটা ভালো নির্বাচন পাচ্ছি।’
এ সময় তিনি জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, এবারের নির্বাচন দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিঙাপোতা হাওরের বুক চিরে একসময় নীরবে বয়ে চলত একটি নদ। নাম দেওরাজান। আজ সেই নদের বুকে আর ঢেউ খেলে না, পানির কলকল ধ্বনিও শোনা যায় না। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারের পূর্বপাশে দাঁড়িয়ে নদটির দিকে তাকালে এখন চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চার জেলায় আসন ২৪টি। এগুলোর মধ্যে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত করা হয়েছে ভোট গ্রহণ। বাকি ২৩টি আসনে জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রচার।
২ ঘণ্টা আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
২ ঘণ্টা আগে