
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ আমাদের অস্তিত্ব। এই একাত্তরই আমাদের একটি নতুন ভূখণ্ড এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী সেই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেলার অর্থ হলো, নিজের অস্তিত্বকে অস্বীকার করা।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যেকের জানা উচিত, আমরা ১৯৭১ সালে কেন স্বাধীনতাযুদ্ধ করেছি। এই স্বাধীনতা আমাদের অস্তিত্ব দিয়েছে, সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। একাত্তর হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকে নিয়েই আমাদের সামনে এগোতে হবে।’ তিনি আরও বলেন, ‘একাত্তরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। অথচ আজ ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, চালানো হচ্ছে নানা মিথ্যা প্রচারণা।’
বিএনপি মহাসচিব বলেন, পাঁচ বছর পরপর নির্বাচন আসে। ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। তাই সঠিক বিচার-বিবেচনা করে এমন ব্যক্তিকে ভোট দেওয়া উচিত, যিনি এই আমানতের মর্যাদা রক্ষা করবেন।
ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘ভোটের সময় মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এমনকি কাছের মানুষও ভুল বোঝাতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওয়েও সেই কাজ শুরু হয়েছে।’
নির্বাচনী সভায় বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভোটের বিনিময়ে কেউ যদি জান্নাত দেওয়ার কথা বলে, তাঁকে জিজ্ঞেস করবেন, সেই জান্নাতের বাসস্ট্যান্ড কোথায়?
৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার চায়। তারা একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। মানুষ এখন সচেতন, তারা আর ভয় পেয়ে ঘরে বসে থাকতে চায় না।
৪০ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ৫২টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি...
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দ্য ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধিসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে