
জামায়াত ইসলামের নামে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দল ইসলামের কথা বলে, কিন্তু অনেক আলেম-ওলামা, বিশেষ করে, চরমোনাই পীর সাহেব পরিষ্কার করে বলেছেন—জামায়াত কোনো ইসলামী দল নয়। মাওলানা সাহেবরাও বলছেন, তারা ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে, ভুল বোঝাচ্ছে।
আজ বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিএনপি সব সময় কাজে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজ একটা দল আপনাদের সামনে আসছে, নিশ্চয়ই আপনারা চেনেন। এদের আমরা আগে এভাবে দেখিনি। আমাদের সঙ্গে ছিল এবং একসঙ্গে ছিলাম। এখন তারা নির্বাচন করবে—ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে। কিন্তু রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না। গিবত করবেন না, অন্যের সমালোচনা এভাবে করবেন না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াত বিশেষ করে আমাদের সাধারণ মা-বোনদের বোঝাচ্ছে যে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে—নাউজুবিল্লা। এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে, আমলের ওপর নির্ভর করে বেহেশত দেবেন কি না, তা আল্লাহ নির্ধারণ করবেন।’
মির্জা ফখরুল আরও বলেন, সাম্প্রতিক সময়ে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় খবর আসছে যে, জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন।
উপস্থিত জনতার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘দেখছেন আপনারা?’ জনতা সম্মতিসূচক মন্তব্য করলে তিনি বলেন, ‘যে দল বা দলের নেতা এমন কথা বলে—আমাদের অর্ধেক জনগোষ্ঠী, আমার মা-বোন, আল্লাহ তাআলা বলেছেন, তাদের পায়ের তলে বেহেশত। সেই মা-বোনদের যদি ইজ্জত-সম্মান না করতে পারি, কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনো দিন বেহেশতে যেতে পারব? আমরা কি ভালো কাজ করতে পারব?’
এ সময় উপস্থিত জনতা না-সূচক মন্তব্য করলে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছর রাস্তাঘাটে কোনো কাজ হয়নি। আমরা আপনাদের রাস্তাঘাটের কাজ করব।’ সভায় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রংপুরের মানুষের ভোটের পছন্দের সঙ্গে উন্নয়নকে যুক্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা।
১ ঘণ্টা আগে
জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিলে তারা তরুণ যুবসমাজকে গড়ে তুলবে। তাঁর মতে, দেশের তরুণেরা বিদেশে গিয়ে পড়ালেখা করে আর ফিরে আসে না, কারণ তারা জানে এ দেশে তরুণদের মেধার মূল্যায়ন হয় না।
৩ ঘণ্টা আগে
দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। বিএনপির একাধিক নেতা গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পৃক্ততা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় কার্যক্রম আরও সুসংহত করতে ‘আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১৮ ঘণ্টা আগে