
‘হাওরের ওপর দুর্যোগ নেমে এলে প্রধানমন্ত্রী শান্ত থাকতে পারেন না। সিলেট-সুনামগঞ্জে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন। আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসহায়তা দেওয়ার জন্য এসেছি’—বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পৌর এলাকার শহরতলির ইকবাল নগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক শতাধিক মানুষের মাঝে খাদ্যসহায়তা বিতরণের সময় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘হাওরের ওপর যখন দুর্যোগ নেমে আসে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্ত থাকতে পারেন না। হাওরের গ্রামের মানুষদের প্রতি উনার আলাদা একটা ভালোবাসা আছে। তাই আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আওয়ামী লীগ আপনাদের পাশে আছে।’
বিএনপির উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি দেশের ভেতরে ষড়যন্ত্র করে। এরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এদের কোনো লজ্জা নেই। তারা দেশের টাকা বিদেশে পাচার করে। একই সাথে এরা জঙ্গিবাদের আশ্রয় ও প্রশ্রয় দাতা। এরা যখন ক্ষমতায় ছিল, তখন মানুষ সব সময় বোমা হামলার আতঙ্কে দিন কাটাত। হাওর পারের মানুষ হাহাকারের মধ্যে, কিন্তু তারা কোনো প্রকার সাহায্য–সহযোগিতা করছে না।’
পৌর শহরে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল আবেদীন, অ্যাডভোকেট বিমান কান্তি, লিটন সরকার, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শুভ বণিক প্রমুখ।

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।
৩ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি।
৪ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া গতকাল রোববার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের
২৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন
৩৪ মিনিট আগে