
গুজব ওঠে আ. লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছেন। এমন খবরে মৌলভীবাজারের জুড়ির ফুলতলা সীমান্তের কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও বিজিবি। তবে কোথাও তাকে পাওয়া যায়নি।
আজ সোমবার উপজেলার ফুলতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকাল থেকে স্থানীয়রা লোকমুখে শুনেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিজিবি স্থানীয় তিনটি বাড়ি তল্লাশি করে। তবে ওই সব বাড়িতে আওয়ামী লীগের কাউকে পাওয়া যায়নি।
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার জন্য জুড়িতে অবস্থান করেছেন। এই সংবাদের ভিত্তিতে আমরা তিনটি বাড়ি তল্লাশি করি। তবে এসব বাড়িতে আওয়ামী লীগের কাউকে পাওয়া যায়নি।’

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।
৭ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি।
৮ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া গতকাল রোববার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের
৩৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন
৩৭ মিনিট আগে