সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নাজিমনগর ও হটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বি জাহান।
‘বিদ্যালয়ে আসেন না শিক্ষক, ঝোলে তালা’ শিরোনামে আজকের পত্রিকায় আজ রোববার সংবাদ প্রকাশিত হলে এই শোকজ দেওয়া হয়।
শোকজে বিদ্যালয়ে অনুপস্থিত ও দায়িত্বে চরম অবহেলা গণকর্মচারী শৃঙ্খলা অধ্যাদেশ ১৯৮২ এর ধারা ৪ এর পরিপন্থী কাজ। যে কারণে তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না, তার সন্তোষজনক জবাব আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া শিক্ষকেরা হলেন, হটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জু পুরকায়স্থ, নাজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর পুরকায়স্থ ও সহকারী শিক্ষক দোলন আক্তার।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বি জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নোটিশে অনিয়মিত স্কুলে আসা ও স্কুলের পাঠদান কার্যক্রম কেন বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে জানতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে ৭ কার্য দিবসের মধ্যে লিখিত জবাবে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গত বুধবার উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টার দিকে গিয়ে দেখা যায় স্কুলে তালা ঝুলছে। এমনকি টাঙানো হয়নি জাতীয় পতাকাও। এতে একাধিক অভিভাবকের বক্তব্য নিলে তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন, স্কুলে নিয়মিত আসেন না প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণ। এমনকি দপ্তরিও অনিয়মিত স্কুলে আসেন। দিনের পর দিন স্কুল থাকে তালাবদ্ধ।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে