জঙ্গি সংগঠন

পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগে আবারও গ্রেপ্তার সেই শামীম
জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আবার গ্রেপ্তার করা হয়েছে শামীম মাহফুজকে (৪৮)। নারায়ণগঞ্জ থেকে গতকাল সোমবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কাছে হস্তান্তর করা হয়।

ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিল হেফাজত
ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের তাদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চট্টগ্রামের হাজারি গলিতে দোকানে হামলা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অ্যাসিড সন্ত্রাসের প্রতিবাদে আজ শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

বাংলাদেশে বেশ কিছু জঙ্গি সংগঠনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভুয়া খবর ভারতীয় সংবাদমাধ্যমে
হরকাতুল জিহাদ (হুজি), জেএমবি, আনসারুল্লাহ বাংলা, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, শাহাদত–ই–আল হিকমা, হিজবুত তাহরীরসহ একাধিক নিষিদ্ধ সংগঠনের ওপর থেকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে! এই নিষেধাজ্ঞা তোলার পরপরই সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে।

জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সেখানে একটি জঙ্গি সংগঠনের তিন-চারজন সদস্য অবস্থান করছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।












