নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি শাখার উত্তরাঞ্চল প্রধান মুনতাসীর বিল্লাহসহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার র্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ঠাকুরগাঁওয়ের ইয়াছিন, দিনাজপুরের মুনতাসির বিল্লাহ, আব্দুল মালেক ও সাব্বির হোসেন। এ সময় তাঁদের কাছ থেকে ধর্মীয় উগ্রবাদী বই ও মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সদস্য বলে স্বীকার করেছে। তাঁরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছিলেন।
তাঁরা জানান, বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে এ সংগঠনে যোগ দেন। পরবর্তীতে তাঁরা উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।
এ ছাড়া বিভিন্ন দেশের মুসলমানদের ওপর নির্যাতনের ভিডিও ফুটেজ দেখিয়ে এবং বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনে যোগদান ও তাঁদের তথাকথিত জিহাদের প্রতি আগ্রহী করার মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে বলে জানায় র্যাব।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আরও বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে তারা সদস্য ও অর্থ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার কোনো পরিকল্পনা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’ সেই সঙ্গে আরও কারা কারা এর সঙ্গে জড়িত তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হবে বলে জানান এ কর্মকর্তা।

শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২৩ মিনিট আগে
বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।
৩৫ মিনিট আগে
ভোলার চরফ্যাশনের জেলেদের জালে নদী ও সাগরে একসময় ধরা পড়ত প্রচুর মাছ। মাছ বিক্রি করেই চলত হাজারো জেলে পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাত্রায় মাছ না পাওয়ায় কমেছে জেলেদের আয়। অথচ ট্রলার, জাল, জ্বালানি, খাবার ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
১ ঘণ্টা আগে