
গাজীপুরের কাশিমপুরে কারা ফটক থেকে জঙ্গি সংগঠনের পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের প্রধান ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহতাব উদ্দিন (৩৫) পাবনা জেলার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় নবগঠিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সক্রিয় সদস্য।
মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার একজন পলাতক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।’
মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো. সামসুর রহমান বলেন, ‘চলতি বছরের আগস্ট মাসে মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে প্রশিক্ষণরত অবস্থায় নবগঠিত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার ১০ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানের সময় গ্রেপ্তার জঙ্গি সদস্য মাহতাব উদ্দিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাঁর স্ত্রী শাপলা বেগম গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে আদালতে জবানবন্দিতে শাপলা বেগম তাঁর স্বামী মাহতাব জঙ্গি সদস্য এবং পলাতক বলে স্বীকার করে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার মাহতাব ইসলামের স্ত্রী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। এ ছাড়া মাহতাবের শ্যালক মোহাম্মদ আল মামুনের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি কারাগারে বন্দী আছেন।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার পলাতক সদস্য মাহতাব কাশিমপুর কারাগারে বন্দী তাঁর স্ত্রী ও শ্যালকের সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আজ (বৃহস্পতিবার) সকালে মাহতাব তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারের প্রধান ফটকে আসলে জিএমপির কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।’
আবু তোরাব মো. সামসুর রহমান আরও বলেন, ‘মাহতাবের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন:
কুলাউড়ায় দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে চলছে ‘অপারেশন হিলসাইড’, আটক ৮
জঙ্গি প্রশিক্ষণের জন্য ৫০ শতাংশ জমি কেনা হয়: সিটিটিসি
অপারেশন হিলসাইড: কুলাউড়ার ‘জঙ্গি আস্তানা’ থেকে পালানো ১৭ জন আটক
কুলাউড়ায় নতুন ‘জঙ্গি’ সংগঠনের ১০ জন আটক: সিটিটিসি
‘জঙ্গি আস্তানায়’ আটক নটর ডেমের ছাত্র হতাশ ও বিষণ্ন ছিল, স্বজনদের দাবি
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
১ মিনিট আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২৬ মিনিট আগে
বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।
৩৯ মিনিট আগে