
রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট রাস্তার একটি ছয়তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শাহীন (২৪), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের বোনের মেয়ে হাফসা আক্তার (৮)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহীন কাপড়ের শোরুমে কাজ করেন। বাসাটিতে ভাড়া থাকেন তাঁরা। আজ ভোরে ওই বাসায় বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখা যায়, বাসাটির ভেতরে থাকা ওই তিনজন পুড়ে গেছে। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, শাহীনের ওই বাসাটিতে তিতাসের গ্যাস লাইন রয়েছে। তাঁদের ধারণা, রাতে সেই লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমে ছিল। ভোরে চুলা জ্বালানো হলে বা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ, তাঁর স্ত্রী ফাহিমার ৪৫ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

সরকারি মেডিকেল কলেজের চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা সরঞ্জাম যাতে দ্রুত নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে। বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ব্যবহৃত
৩ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর সোহাগ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চিওড়া কাজীবাড়ি পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে।
১১ মিনিট আগে
খুলনা নগরীতে ২০ বছর বয়সী এক স্বামী পরিত্যক্তা তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মোস্তফা কামালের ছেলে...
১৬ মিনিট আগে
নিস্তার আহমেদ জানান, আত্মসমর্পণকারী জলদস্যুদের সরকারি উদ্যোগে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া সুন্দরবনের যেসব বনদস্যু ও জলদস্যু অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাঁদেরও এসআরবির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
২৮ মিনিট আগে