Ajker Patrika

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

ঢামেক প্রতিবেদক
টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন, লাল চান মিয়া (৪৪), তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৪০) ও তাঁদের মেয়ে তানিশা আক্তার (১৬)।

আজ বুধবার সকাল ৬টার দিকে টঙ্গী চেরাগ আলী ভাদাম রোড মাদ্রাসা মার্কেটের পাশে একটি দুতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

দগ্ধ দম্পতির বড় মেয়ে বিউটি আক্তার জানান, তাঁরা পাশাপাশি এলাকায় থাকেন। সকালে খবর পান, বাবা-মায়ের বাসায় বিস্ফোরণে আগুন ধরে গেছে। বাসায় থাকা তিনজনই দগ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তিনি হাসপাতালে তাঁদের চিকিৎসাধীন দেখতে পান।

তিনি আরও জানান, ওই বাসায় তিতাসের গ্যাস রয়েছে। পাশাপাশি গ্যাস সিলিন্ডারেও ব্যবহার করা হয়। তাঁদের ধারণা, লিকেজের কারণে বাসায় গ্যাস জমে ছিল। সেই গ্যাস থেকেই বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, লাল চনের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ ও তানিশার ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ৩ জনেরই শ্বাসনালি পুড়ে গেছে। সবারই অবস্থা আশঙ্কাজনক।

তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী কুড়িপাড়া গ্রামে। ওই দম্পতি স্থানীয় একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করেন। আর তানিশা স্কুলে লেখাপড়া করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত