
সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মর্টার শেল উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াগাঙেরপাড় নামক স্থানে শিশুরা খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায়। এ সময় মর্টার শেলটি স্থানীয় কয়েকজন যুবক আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেল থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। এরপর মর্টার শেলটি পাহারায় সেখানে পুলিশ মোতায়েন করার পাশাপাশি তা উদ্ধার এবং নিষ্ক্রিয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়।
এরই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের একটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।
এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁকে খুঁজে না পেয়ে তাঁর বোনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এক যুবক পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে ওই তরুণীর মৃত্যু হয়।
২ মিনিট আগে
পাবনার দুলাই সরকারি ডাক্তার জহুরুল কামাল ডিগ্রি কলেজের ব্যাংক হিসাব থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কলেজের হিসাব সহকারী গিয়াস কামাল তপনের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে মামলা করেছে কর্তৃপক্ষ। এর আগে একজন সহযোগী অধ্যাপককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
১০ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাটে কৃষক কবির ব্যাপারী (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় ইউসুফ ফরাজী (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আসামিকে বরিশাল আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
১০ মিনিট আগে
রাজধানীর লালবাগের আজিমপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
১৫ মিনিট আগে