
দীর্ঘ ২০ বছর ৯ মাস পর গাজীপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাঁকে বরণ করতে গাজীপুর মহানগর ও জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সর্বশেষ ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন তারেক রহমান। তৎকালীন দলীয় মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার উপস্থিতিতে সেই সভায় তিনি সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে খালেদা জিয়ার একটি জনসভা করার কথা থাকলেও তৎকালীন প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে তা পণ্ড হয়ে যায়। দীর্ঘ সময় পর তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
আজ সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া তারেক রহমানের জনসভা সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় ও মহানগর নেতারা কয়েক দফায় সভাস্থল পরিদর্শন করেছেন। মঞ্চ নির্মাণ এবং জনসমাগম ব্যবস্থাপনার জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। পুরো এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও র্যাব। পুরো জনসভাস্থল ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নারী সমর্থকদের জন্য রাখা হয়েছে আলাদা বসার ব্যবস্থা।
গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘লাখ লাখ মানুষের অংশগ্রহণে এই জনসভা গাজীপুরের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।’
আয়োজকদের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে আয়োজিত এই সভায় ৩ থেকে ৪ লাখ মানুষের সমাগম ঘটবে। স্থানীয় পাঁচটি সংসদীয় আসনের নেতা-কর্মীদের পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও বিপুল মানুষ জনসভায় যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকেরা। বিশেষ করে গাজীপুরের আসনগুলোতে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় ঐক্যবদ্ধ বিএনপি এই সভার মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দেবে বলে প্রত্যাশা তাঁদের।
গতকাল সোমবার বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠেই অবস্থান করে সার্বিক বিষয় তদারকি করছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিসহ মহানগর ও জেলার সিনিয়র নেতারা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সু
৮ মিনিট আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার আত্মহত্যার এই পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংগঠন আরডিসি।
২৩ মিনিট আগে
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে ঘিরে চলছিল খিচুড়ি রান্নার আয়োজন। কিন্তু ১৫ আগস্টের ‘কাঙালি ভোজ’ কর্মসূচি সন্দেহে অভিযান চালিয়ে ৬ রিকশাচালকে আটক করেছে পুলিশ। ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট-সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩১ মিনিট আগে