
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, গাজীপুরকে একটি পরিকল্পিত ও যানজটমুক্ত শহরে রূপান্তরের পথে সিটি করপোরেশনের উদ্যোগগুলো প্রশংসনীয়। তিনি আরও বলেন, সরকার গাজীপুরকে একটি সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার সচিব এসব কথা বলেন।
এ সময় গাজীপুর মহানগর উন্নয়নে গাসিকের নেওয়া বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সরকার সচিব বলেন, গাজীপুরকে একটি পরিকল্পিত, যানজটমুক্ত ও আধুনিক শহরে রূপান্তরের পথে সিটি করপোরেশনের উদ্যোগগুলো সময়োপযোগী ও বাস্তবভিত্তিক। খাল পুনঃখনন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক অবকাঠামো উন্নয়ন ইতিমধ্যে নগরবাসীর জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলছে।
রেজাউল মাকছুদ জাহেদী আরও বলেন, খালের সৌন্দর্য ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে গার্ড ওয়াল নির্মাণ, সুয়ারেজ, বিশুদ্ধ পানির লাইন স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকার আর্থিক বরাদ্দ দেবে। গাজীপুরের মানুষ যেন স্বাস্থ্যসম্মত পরিবেশে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সে লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
এ ছাড়া গাজীপুরকে একটি সমন্বিত ও পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্পের আওতায় আনার বিষয়ে সরকার গুরুত্বসহকারে চিন্তাভাবনা করছে বলেও জানান
স্থানীয় সরকার সচিব। প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে নাগরিক সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
এ দিন বিকেলে মহানগরীর টঙ্গীর হিমারদীঘি এলাকায় গাসিক নির্মিত আধুনিক ক্রীড়াঙ্গনে আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর জমজমাট ফাইনাল উপভোগ করেন স্থানীয় সরকার সচিব। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের লড়াইয়ে বাসন অঞ্চল-৬ দল ২-০ গোলে কোনাবাড়ী অঞ্চল-৭-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
গাসিক প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। এ ছাড়া গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৬ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৮ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৮ ঘণ্টা আগে