গাজীপুরের জয়দেবপুরে কাভার্ডভ্যান চাপায় সুফিয়া আক্তার (১৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়ে। গত মঙ্গলবার রাতে বানিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া আক্তার সুনামগঞ্জের মধ্যনগর থানা রাজেন্দ্রপুর এলাকার আলী আকবরের মেয়ে। তিনি সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ভাড়া বাসায় থেকে মোশারফ কম্পোজিট লিমিটেড নামক তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে কারখানা ছুটির পর অন্য সহকর্মীদের সঙ্গে কারখানা থেকে বের হন সুফিয়া। পরে রাস্তা হওয়ার সময় কারখানার সামনেই একটি কাভার্ডভ্যান চাপা পড়েন সুফিয়াসহ দুজন। এতে ঘটনাস্থলেই সুফিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় বর্ষা (১৭) নামে অপর এক কর্মী আহত হয়। পরে স্থানীয়রা বর্ষাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুফিয়ার মরদেহ উদ্ধার করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫