
শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের ফাউগান গ্রামের জলেশ্বরী রিসোর্টে অসামাজিক কর্মকাণ্ড, মাদক সেবন ও ব্যবসা বলে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ওই গ্রামের ভুক্তভোগীরা একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পায়নি। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান।
গতকাল বুধবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউপি চেয়ারম্যানদের বক্তৃতা পর্বে প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল আকন জানান, ঢাকার এক ব্যবসায়ী নাকিবুল ইসলাম দিপু স্থানীয়দের কাছ থেকে একটি কোম্পানি নির্মাণ করার কথা বলে জায়গা কিনে নেন।
পরে কোনো কোম্পানি না করে গড়ে ২০১৭ সালে জলেশ্বরী রিসোর্ট গড়ে তোলেন। বর্তমানে এই রিসোর্টটিতে অসামাজিক কর্মকাণ্ডসহ নিয়মিত হয় মাদক ব্যবসা। এ বিষয়ে গ্রামবাসীর করা লিখিত অভিযোগ তদন্ত করে এর সত্যতাও পেয়েছেন বলে জানান চেয়ারম্যান।
গ্রামের ভুক্তভোগী আমান উল্লাহ খন্দকার বলেন, ‘জলেশ্বরী রিসোর্টের বিষয়ে কেউ অভিযোগ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে।’
তিনি আরও জানান, ফাউগান গ্রামের অনেকেই জলেশ্বরী রিসোর্টের মালিক মামলা দিয়ে হয়রানি করেছেন। এ জন্য বর্তমানে ভয়ে কেউ তাদের অসামাজিক কর্মকাণ্ডে প্রতিবাদ করতে সাহস পায় না।
জলেশ্বরী রিসোর্টের মালিক নাকিবুল ইসলাম দিপু মোবাইল ফোনে বলেন, ‘আমার রিসোর্টের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলেছে তা সঠিক নয়। আপনি সাক্ষাতে দেখা করলে বিস্তারিত বলব। ফোনে সব কথা বলা ঠিক হবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুল আলম প্রধান, পৌর মেয়র মো. আনিছুর রহমান, শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন, কাওরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক আজিজ, বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫