
মানিকগঞ্জে প্রয়াত মাহবুবুর রশিদ খান মিঠু স্মৃতি দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টায় মানিকগঞ্জ শহিদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ ফুটবল লীগের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ এবং প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সাদেব কুমার সাহা সভাপতিত্ব করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, প্রয়াত মাহবুবুর রশিদ খানের বড় ভাই অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাবেক কাউন্সিলর রতন মজুমদার, রিপন শিকদার, বাসুদেব সাহাসহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা।
পরে বিকেল ৪টায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশ গ্রহণ করে মানিকগঞ্জ জেলা শহরের সেবা স্পোর্টিং ক্লাব ও সিঙ্গাইর উপজেলার নিউ স্টার ক্লাব। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে গোল শূন্য ড্র হয়। এই টুর্নামেন্টে জেলা থেকে মোট ১৩টি ফুটবল দল অংশ গ্রহণ করছে। যা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫