
সাটুরিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাট বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে সাটুরিয়া উপজেলা পরিষদরে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড আব্দুল মজিদ ফটো কৃষি উপকরণ বিতরণ করেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মো. খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী এএফ এম তৈয়াবুর রহমান, পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ১০ জন পাট বীজ উৎপাদনকারী চাষিদের আধা কেজি পাটবীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়। এ ছাড়া প্রত্যেক চাষিকে ২ হাজার ৬৩০ টাকা মোবাইল অ্যাপস নগদের মাধ্যমে দেওয়া হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫