
সড়ক ও মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে মানিকগঞ্জে পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পরিবহনের শতাধিক চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন। আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ নিতে আসা পরিবহন শ্রমিক আব্দুর রাজ্জাক বলেন, ‘গাড়ি চালাতে চালাতে হর্ন বাজানো অভ্যাসে পরিণত হয়ে গেছে। হর্ন বাজানোর কারণে অতিরিক্ত শব্দ দূষণে এত ক্ষতি হয় তা আগে বুঝতে পারিনি। প্রশিক্ষণ থেকে পাওয়া তথ্য পেশাগত জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো।’
আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রুহুল আমিন, বিআরটিএর উপপরিদর্শক মো. মাহবুব কামাল ও জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পরিবহন শ্রমিকেরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫