
আফ্রিকার দেশ ক্যামেরুনে ফের নির্বাচন করছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট পল বিয়া। ৪২ বছর ধরে ক্ষমতায় তিনি। বর্তমানে বয়স ৯২ বছর। চলতি বছরের ১২ অক্টোবর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রোববার এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন পল।

সরকারগুলো দুর্নীতির লাগাম টানতে না পারায় দেশ ছাড়তে চান আফ্রিকার দেশগুলোর অন্তত ৬০ শতাংশ তরুণ। আফ্রিকার ১৬ দেশে পরিচালিত জরিপের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা

ক্যামেরুন ও নাইজেরিয়ার সীমান্ত অঞ্চলে অন্তত ৩০ জন নারীকে তুলে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদীরা। অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের আদেশ পালন করেননি ওই নারীরা। তাই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে। ক্যামেরুনের প্রশাসন জানিয়েছে, এখনো তাঁদের কোনো খোঁজ মেলেনি।

বিশ্বকাপে কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে অভিমানে দেশে ফিরেছিলেন আন্দ্রে ওনানা। এবার অভিমানে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানালেন ক্যামেরুনের গোলরক্ষক। তিনি জানিয়েছেন, ক্যামেরুনের সঙ্গে তাঁর গল্প শেষ হয়ে এসেছে।