বিশ্বকাপে কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে অভিমানে দেশে ফিরেছিলেন আন্দ্রে ওনানা। এবার অভিমানে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানালেন ক্যামেরুনের গোলরক্ষক। তিনি জানিয়েছেন, ক্যামেরুনের সঙ্গে তাঁর গল্প শেষ হয়ে এসেছে।
আজ সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওনানা। তিনি লিখেছেন, ‘প্রত্যেক গল্পের শেষ আছে। ক্যামেরুন জাতীয় দলের সঙ্গে আমার গল্পও শেষ হয়ে এসেছে।
ক্যামেরুন দলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ওনানা লিখেছেন, ‘খেলোয়াড় আসে যায় এবং নামগুলোও ক্ষণস্থায়ী। তবে ক্যামেরুন চিরস্থায়ী। জাতীয় দল এবং যাঁরা আমাদের সব সময় সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি আমার ভালোবাসা রইল। মুর্হূতটি যতই কঠিন হোক না কেন, আপনারা পাশে ছিলেন।’
দেশকে সব সময় মনে ধারণ করবেন—এমনটা জানিয়ে ওনানা লিখেছেন, ‘আমার অনুভূতিতে কখনো পরিবর্তন আসবে না। ক্যামেরুন আমার হৃদয়ে সব সময় স্পন্দিত হবে। আর যেখানেই যাই না কেন, সব সময় সর্বোচ্চ চেষ্টা করব ক্যামেরুনের পতাকা তুলে ধরতে।
২০১৬ সালে ফ্রান্সের বিপক্ষ ক্যামেরুনের হয়ে অভিষেক হয় ওনানার। জাতীয় দলের হয়ে ৭ বছরের ক্যারিয়ারে ৩৪ ম্যাচ খেলেছেন ইন্টার মিলানের এই গোলরক্ষক। গত বছর ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৯ মাস নিষিদ্ধও ছিলেন ২৬ বছর বয়সী ওনানা।
যদিও নিজের পোস্টে অভিমানের বিষয়ে কিছু বলেননি ওনানা। তবে বয়স ২৬ বছর হওয়ায় বিদায় নেওয়ার কারণ এমনটিই ধারণা করা হচ্ছে। কেননা, এই বয়সেই একজন ফুটবলার অভিজ্ঞতা ও দক্ষতায় পরিপূর্ণ থাকেন। আর দলকে সর্বোচ্চটুকু দিতে পারেন।

লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২৩ মিনিট আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২ ঘণ্টা আগে
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
৩ ঘণ্টা আগে