
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে কাটা পড়ে এক গবেষণা প্রকল্পের অধীনে থাকা ২২টি উন্নত জাতের ভেড়া মারা গেছে। আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালসংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমান।
জানা গেছে, গবেষণা ও প্রজননের কাজে ব্যবহৃত এই উন্নত জাতের প্রতিটি ভেড়ার বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৬০ হাজার টাকা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভেড়াগুলো পালনের দায়িত্বে থাকা কর্মী ঘাস খাওয়ানোর জন্য রেললাইনের পাশে নিয়ে যায়। হঠাৎ ভেড়াগুলো রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় দ্রুতগামী ট্রেনের নিচে একসঙ্গে ২২টি ভেড়া কাটা পড়ে। দুর্ঘটনায় ভেড়াগুলোর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলেই এগুলো মরে যায়।
অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমান বলেন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারির তত্ত্বাবধানে পরিচালিত একটি গবেষণা ও প্রজনন প্রকল্পের জন্য ব্যবহৃত ভেড়াগুলো মাঠে চারণের সময় রেললাইনের পাশে চলে যায়। ঠিক সে সময় একটি ট্রেন চলে এলে ভেড়াগুলো কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ‘ঘটনাটি সত্যিই দুঃখজনক। গরু, ছাগল ও ভেড়া চরানোর সময় আরও সতর্ক হতে হবে।’

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৪ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
৪ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে