
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রক্তদাতাদের সংগঠন বাঁধনের কমিটিতে বিতর্কিত সদস্যদের রাখার অভিযোগ উঠেছে। বাঁধন একটি অরাজনৈতিক সংগঠন হলেও কমিটিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের রাখায় নতুন কমিটি ঘোষণার পর সমালোচনার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ সদস্যের বাঁধনের নতুন কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিকৃবি ছাত্রলীগের উপগ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম আলী আশরাফ। তা ছাড়া কমিটির সভাপতি জিহাদ হোসেন ও সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজিন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশী ছিলেন।
গত বছরের ১ সেপ্টেম্বর হওয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগদানের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও করতে দেখা যায় বাঁধনের নতুন কমিটির সভাপতি জিহাদ হোসেন ও সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজিনকে। তাঁরা বাঁধনের কমিটিতে পদ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা ফেসবুকে পোস্ট করে তীব্র নিন্দা জানাচ্ছেন। পাশাপাশি এই কমিটি বিলুপ্ত করে সাধারণ শিক্ষার্থীদের দিয়ে রাজনীতিমুক্ত কমিটি দেওয়ার দাবি জানিয়েছেন।
সিকৃবির অ্যাগ্রিকালচার কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘বাঁধনকে অরাজনৈতিক সংগঠন বলে জানলেও গত বছর থেকে সিকৃবিতে রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে কমিটি হতে দেখছি। সিকৃবিতে সংগঠনটি বিতর্কিত হচ্ছে। জানি না বাঁধনের কেন্দ্রীয় নেতারা ব্যাপারটা জানে কি না। শুধু বাঁধন না, সিকৃবিতে অরাজনৈতিক সংগঠন প্রাধিকারের কমিটিতেও রাজনৈতিক নেতাদের স্থান হয়েছে। এ ছাড়া একাধিক সদস্যের ছাত্রলীগের কমিটিতে পদ ছিল এবং অনেকে সিভি জমা দিয়েছেন। এখন যদি ছাত্রলীগের নেতা-কর্মীদের পদ দেওয়া হয়, তাহলে কিছু বলার নেই। প্রশাসনের ব্যাপারগুলো আরও জোরালোভাবে দেখা উচিত।’
ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বাঁধনের নতুন কমিটির সভাপতি জিহাদ হোসেন বলেন, ‘আমরা আশরাফকে পদত্যাগপত্র জমা দিতে বলেছি। আর আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই।’
বাঁধনের প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম আলী আশরাফ বলেন, ‘এখন ব্যস্ত আছি। পরে আপনাকে কল দিচ্ছি।’ কিন্তু তিনি পরে আর ফোন দেননি।
এ বিষয়ে জানতে চাইলে সিকৃবির অতিরিক্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. সামিউল আহসান তালুকদার বলেন, ‘বাঁধনের সদস্যরা তাদের নিয়মতান্ত্রিক পন্থায় কমিটি করেছে। ওই খানে আমাদের প্রশাসনের থাকার কোনো সুযোগ নেই। গত সোমবার তারা কমিটি ঘোষণা করেছে। পরে আমরা জানতে পারলাম যে ছাত্রলীগের কমিটির একজন ঢুকে গেছে। গতকাল মঙ্গলবার আমাদের ছাত্র পরিচালক মহোদয় ওদের ডেকেছে। ওরা এসেছিল। ওদের ভুলবশত এটা হয়েছে। ওরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর কেডি ঘোষ রোডে খুলনা জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা তরুণ হালদারের মেয়ে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
৮ মিনিট আগে
নওগাঁর রাণীনগর উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। চলতি বছরের জানুয়ারি ও মার্চ—এই দুই মাসে ১১ বছর বয়সী শিশুসহ বিভিন্ন বয়সের ১১ জন আত্মহত্যা করেছেন। তবে ফেব্রুয়ারি মাসে কোনো আত্মহত্যার ঘটনা ঘটেনি। এর আগে গত বছর এই উপজেলায় মোট ৩৬ জন আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
৩৪ মিনিট আগে
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, “আমরা একসঙ্গে চাকসুতে ছিলাম। সেখান থেকে মাসুম মোটরসাইকেলে তেল নিতে হাটহাজারীতে গিয়েছিল। হামলাকারীরা সম্ভবত সেখান থেকেই তাকে অনুসরণ করে। পরে রাস্তা আটকে তাকে মারধর করে। তাদের কাছে ক্ষুর ছিল।
৩৮ মিনিট আগে
যশোর জেলার ৮৯টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে হাম শনাক্ত করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। কিন্তু আক্রান্ত রোগীদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ জনের মধ্যে ১৭ জনের বয়স ৯ মাসের কম। অপর চারজনের বয়স এক বছরের বেশি। ৯ মাসের কম বয়সী শিশুদের এমন
৬ ঘণ্টা আগে