
বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হয়েছে সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলন। ‘জলবায়ু সহনশীলতা এবং টেকসই কৃষির জন্য প্ল্যান্ট সায়েন্স’ প্রতিপাদ্য সামনে রেখে আজ শনিবার (২৯ নভেম্বর) থেকে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সকালে বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। এর আগে তিনবার জাতীয় সম্মেলনের আয়োজন করলেও বাকৃবি ক্যাম্পাসে এটি প্রথম আয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএসটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত মিয়া, বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির, অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রামাণিক, অধ্যাপক ড. ওবায়েদুল ইসলামসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের প্রথম দিনে জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও ৫টি গবেষণা প্রতিষ্ঠানসহ মোট ২০টি প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
দ্বিতীয় দিনে ১০টি থিমেটিক বিষয়ে ১২৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। এর মধ্যে ৬টি ওরাল সেশনে ৫৭টি এবং ৪টি পোস্টার সেশনে ৭০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রতিটি সেশনের সেরা উপস্থাপককে সম্মাননা দেওয়া হবে।
বিএসপিএসটির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এই বার্ষিক আয়োজন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের একত্র করে প্ল্যান্ট সায়েন্সের সাম্প্রতিক অগ্রগতি ও উদ্ভাবনকে তুলে ধরে। আশা করি, এই সম্মেলন জ্ঞান বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি, জলবায়ু সহনশীলতা এবং খাদ্যনিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিএসপিএসটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত মিয়া বলেন, ‘দেশের ফসল উদ্ভিদবিজ্ঞানের বিভিন্ন উপক্ষেত্রে কর্মরত গবেষকদের এক প্ল্যাটফর্মে আনা এবং অভিজ্ঞতা-ধারণা বিনিময়ের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়াই এই সোসাইটির মূল উদ্দেশ্য। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালার আয়োজন করছি।’
আব্দুল বাসেত মিয়া জানান, সংগঠনে আজীবন সদস্য, সাধারণ সদস্য, ফেলো সদস্য, সহযোগী সদস্যসহ মোট পাঁচ ধরনের সদস্যপদ রয়েছে।
অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির বলেন, করোনা মহামারির সময় ২০২১ সালে অনলাইনে প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। এরপর ২০২৩ সালে কক্সবাজারে দ্বিতীয় এবং ২০২৪ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৪ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
৪ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে