
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিন মাসব্যাপী সিড টেকনোলজির পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গাকৃবি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ সহযোগিতায় পরিচালিত এই কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ কোর্সের সঙ্গে সম্পর্কিত নতুন গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
কোর্স কো-অর্ডিনেটর পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. মসিউল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির উপাচার্য ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. এম ময়নুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং বিএডিসির রিসার্চ সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মো. নাজমুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন ও পরিচালকেরা। কোর্সের প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটসহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), সিড সার্টিফিকেশন এজেন্সি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং এসিআই থেকে আগত বৈজ্ঞানিক কর্মকর্তাসহ মোট ২০ জন প্রশিক্ষণার্থী।
কোর্সের প্রশিক্ষক ছিলেন গাকৃবির শিক্ষক, বিএডিসি, সিড সার্টিফিকেশন এজেন্সিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন বীজ কোম্পানির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা। পুরো প্রশিক্ষণে তাত্ত্বিক প্রশিক্ষণের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেছেন।
সমাপনী অনুষ্ঠানে উপাচার্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী ও প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন। উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে খাদ্যনিরাপত্তা ও কৃষি উৎপাদনের উন্নতির জন্য সিড টেকনোলজির গুরুত্ব অপরিসীম। উন্নত জাতের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বীজের গুণগত মানোন্নয়নবিষয়ক আধুনিক জ্ঞান কৃষির উৎপাদন বহুলাংশে বাড়াতে পারে।

কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রশিক্ষণার্থীরা ভবিষ্যৎ কৃষি গবেষণা, উন্নয়ন কার্যক্রমসহ কৃষি-সংশ্লিষ্ট সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সব সময় কৃষিশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে বলে বক্তব্যে উল্লেখ করেন ভিসি। উল্লেখ্য, সিড টেকনোলজির ওপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গত বছরের ৯ ডিসেম্বর শুরু হয়েছিল।

দেশে উচ্চশিক্ষার জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে আইন অন্যতম। প্রতিবছর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিপুল শিক্ষার্থী এলএলবি ডিগ্রি অর্জন করেন। তাঁদের অনেকে পরে এলএলএমও সম্পন্ন করেন।
৩ ঘণ্টা আগে
ইউরোপের দেশ ইতালির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পিৎজা, কলোসিয়াম, রেনেসাঁর শিল্পকলা এবং ভূমধ্যসাগরের মনোমুগ্ধকর সৌন্দর্য। তবে বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ইতালি শুধু একটি পর্যটন গন্তব্য নয়; বরং বিশ্বমানের উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
৩ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এশিয়া ও আফ্রিকার ২২টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে উত্তরা ইউনিভার্সিটি। ইন্দোনেশিয়ার জাকার্তায় ২২ থেকে ২৫ জুন অনুষ্ঠিত ৫ম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস (জিএসডিসি) ২০২৬-এ এসব সমঝোতা স্মার
১৯ ঘণ্টা আগে
দায়িত্ব নেওয়ার ৯ মাস পার হলেও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। একই সঙ্গে বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত নতুন নির্বাচনের...
১৯ ঘণ্টা আগে