
মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ৩ দিন পর রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ৬ অক্টোবর ঢাকা থেকে কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন জুবায়ের। তিনি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশে ট্রেনে ওঠেন জুবায়ের। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সঙ্গে সর্বশেষ তাঁর যোগাযোগ হয়। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নিখোঁজের তিন দিন পর আজ সকালে মনু রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কুলাউড়া থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে জুবায়েরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগ্রাবাদের বারেক বিল্ডিং-সংলগ্ন ফ্লাইওভারের ওপর একটি কাটা ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি ধরতে গিয়ে কিশোরটি হঠাৎ চলন্ত একটি সিএনজি অটোরিকশার সামনে পড়ে যায়। অটোরিকশার ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে...
৩ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুনগাছতলা থেকে যুবকের পেটে স্কচটেপ মোড়ানো ৭৬ টি পুঁটলিতে ৩৭০০ ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করে তাঁরা।
২৮ মিনিট আগে
পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে। এ ছাড়া জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে তিন লেনের বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে।
৩৭ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় কথা পাল নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে চকরিয়া পৌরসভার দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কথা পাল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইয়াকাটা গ্রামের বাবলা পালের মেয়ে।
৪০ মিনিট আগে