
‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কনটেন্ট তৈরি করে রাতারাতি ভাইরাল হওয়া কুড়িগ্রামের দ্বীপচর নারায়ণপুরের বাসিন্দা দিনমজুর তাজুল ইসলাম তাঁর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ ফিরে পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) থেকে পেজটি আবারও ফেসবুকে দৃশ্যমান হয়েছে। এর আগে গতকাল রোববার দুপুরে হঠাৎ পেজটি ‘উধাও’ হয়ে যায়।
তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন বলেন, প্রযুক্তিগত সাময়িক সমস্যার কারণে এমনটা ঘটেছিল। কয়েক ঘণ্টা পর আবারও পেজটি পাওয়া গেছে। বর্তমানে পেজটি চলমান রয়েছে।
এদিকে নিজের ফেসবুক পেজে তাজুল ইসলাম ছোট একটি ভিডিও বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমি পেজটা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ!’
মাত্র ১০ হাজারেরও কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিক ‘ভাইরাল’ হয়ে যান ‘তাজু ভাই’। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চর নারায়ণপুরের স্থানীয় একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে নিজ পেজে একটি ভিডিও ছাড়েন তাজুল। কথা বলার ধরনের কারণে তাঁকে ট্রল করেন অনেকে। তবে কিছু সময়ের ব্যবধানে নিজের কাজের জন্য প্রশংসায় ভাসতে থাকেন তাজুল। প্রত্যন্ত চরাঞ্চলের একজন সাধারণ ও স্বল্প শিক্ষিত দিনমজুর হয়েও এলাকার জনভোগান্তি নিয়ে তৈরি তাঁর বিভিন্ন ভিডিও ব্যাপক শেয়ার হতে থাকে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তাঁর পেজের ফলোয়ার বেড়ে এক মিলিয়নের ওপর দাঁড়ায়। তবে আকস্মিক পেজটি উধাও হওয়ায় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও হতাশা জানান। তারা এজন্য তাজুল ইসলামকে নিয়ে মেতে ওঠা অতি উৎসাহী কন্টেন্ট নির্মাতাদের দায়ী করেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে