
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে আগামী আগস্ট মাসে। এর অংশ হিসেবে খাতা মূল্যায়নের নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ সোমবার এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
ওবায়দুর রহমান বলেন, ‘১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা শিক্ষকেরা মূল্যায়ন শেষে পাঠানো শুরু করেছেন। এখন নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ চলছে। আশা করছি, আগামী আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে। এরপর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে।’
গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী। এর আগে বিজ্ঞপ্তি দেওয়ার দীর্ঘ ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলের ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।

৪৮তম বিসিএসের (বিশেষ) প্রথম প্রজ্ঞাপন জারি হয় গত ২২ জানুয়ারি। ওই সময় ৩ হাজার ২৬৩ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৫ সালে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২৯ ক্যাটাগরিতে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৩ আগস্ট এবং চলবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৫ থেকে ২০তম গ্রেডের ৯টি ক্যাটাগরিতে ১১৩ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৪ আগস্ট এবং চলবে আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১তম গ্রেডের ‘সহকারী প্রসিকিউটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট থেকে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন
১১ ঘণ্টা আগে