
চলতি বছরের দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। বৃহস্পতিবার দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এই বছর তিন দিনে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শুরু হয়ে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। এমসিকিউ এবং সিকিউ (সৃজনশীল প্রশ্ন) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
দাখিল পরীক্ষার ঘোষিত সময়সূচি অনুযায়ী, কোরআন মাজিদ ও তাজভিদ এবং পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা হবে প্রথম দিন (১৪ নভেম্বর) এবং ১৮ নভেম্বর হবে হাদিস শরিফের পরীক্ষা। আর ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস, রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কোরআন গ্রুপ)। চারটি গ্রুপের বিষয় থাকলেও একেকটি গ্রুপের একজন পরীক্ষার্থীকে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে।
অন্যান্য বছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষা একই দিন শুরু হলেও এবারে দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো শিক্ষাবোর্ডগুলো ঘোষণা করেনি। তবে অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষা একই দিনে শুরু হওয়ার কথা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন।

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
২ ঘণ্টা আগে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে ফল আপলোড করার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (ডিপিই) মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোডের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় দক্ষতা বাড়াতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। নতুন এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য আরও দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
২০ ঘণ্টা আগে