ঢাকা: হেফাজত নেতারা মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের ব্যবহার করে বিত্তবৈভবের মালিক হয়েছেন। দখল করেছেন মাদ্রাসা। অনেকে নারী বিলাসের মতো ঘটনায় জড়িয়েছেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
হেফাজত নেতাদের জিজ্ঞাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হেফাজত নেতাকর্মীদের নিয়ে গড়ে ওঠা ‘রাবেতাতুল ওয়ায়েজিন’ নামক সংগঠন ব্যবহার করে সারাদেশে ওয়াজ মাহফিলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।
হেফাজতের নাশকতার ৬৫টি মামলার তদন্ত করছে ডিবি। পুলিশ সম্প্রতি হেফাজতের ১৪ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কোরআন হাদিস বোঝেন ও জানেন এমন কর্মকর্তাদের নিয়ে তিনটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে মূলত নাশকতার উদ্দেশ্য এবং কারা কীভাবে করেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে।
হেফাজত সরকার পতনের চক্রান্ত করেছে উল্লেখ করে মাহবুব আলম বলেন, ২০১৩ সালে সরকার পতনের অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের চক্রান্ত ছিল। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র তারা একই ধরনের চক্রান্ত করে নাশকতা করেছে। হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন বলছে। কিন্তু তাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল করেন। মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। দেশের বাইরে থাকা কিছু হেফাজতের কর্মী সমর্থক নাশকতার উস্কানি দিচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
হেফাজতের অর্থের উৎসের বিষয়ে মাহবুব আলম বলেন, হেফাজতে দেশের বাইরে থেকে বড় অংকের টাকা আসে। মাদ্রাসাকেন্দ্রীক টাকা আসে। এছাড়া দেশের মধ্য থেকেও তারা তহবিল সংগ্রহ করে। কোনো রাজনৈতিক দল তাদেরকে ফান্ড দিচ্ছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১০ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬