Ajker Patrika

ভাড়া বাসায় মিলল ১২০ ইয়াবা, পুলিশ কনস্টেবলসহ আটক ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ভাড়া বাসায় মিলল ১২০ ইয়াবা, পুলিশ কনস্টেবলসহ আটক ৩
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবল ও দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের পাশের একটি বাড়ি থেকে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। তাঁরা শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় লোকজন জানান, প্রায় এক মাস আগে জাহাঙ্গীর কেওয়া বাজারের পাশের ওই বাড়িতে বাসা ভাড়া নেন। এরপর থেকে সেখানে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গত রাতে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন।

পরে শ্রীপুর থানা-পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা এবং সেবন অবস্থায় থাকা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘পুলিশ কনস্টেবলসহ তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় আনা হয়। তাঁদের মধ্যে সারোয়ার মোর্শেদ পুলিশ সদস্য বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আটকদের বিরুদ্ধে থানায় মামলার পর আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত