Ajker Patrika

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২০: ৫৬
ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা
নিহত পুলিশ সদস্য আনোয়ার মোল্লা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার তদন্ত করছেন একই থানার এসআই মো. রফিক।

নিহত আনোয়ার মোল্লা (৩২) নারায়ণগঞ্জ সদর উপজেলার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লার ছেলে। ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি তিনি কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় একদল দুর্বৃত্ত তাঁদের ধাওয়া করে। আব্দুস ছাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও আনোয়ারকে ধরে বুকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত