রাজধানীর উত্তরখানে যুবতী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজ রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মো. জিয়াউর রহমান জানান, উত্তরখানের মাউসাইদ এলাকার হারুনের ভাড়া বাড়িতে শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে মাউসাইদ থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়।
ওসি জিয়া বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি আমিনুলকে আজ (রোববার) আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গ্রেপ্তার আমিনুল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া গ্রামের নবীর হোসেনের ছেলে। তিনি মাউসাইদ এলাকায় থাকতেন।
অপর দিকে ভুক্তভোগী ওই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গার্মেন্টসে চাকরি করি। ডিউটি না থাকায় বাসায় একাই ছিলাম। সেই সুযোগে একা পেয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করে। দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় জোর করে ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমি চিৎকার করলে পালিয়ে যায় সে।’

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে