রাজধানীর উত্তরখানে এনামুল হক মনির (৩৫) নামের এক ভূয়া পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উত্তরখানের হযরত শাহ্ কবির (রহ.) মাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের একটি জাল আইডি কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মনির নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাথাং গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে বসবাস করেন।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাজার প্রাঙ্গণ থেকে মনিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তা সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে একটি জাল পুলিশ আইডি কার্ড পাওয়া যায়, যেখানে তাঁর নাম এএসআই মনির এবং পদবি সাব-ইন্সপেক্টর লেখা ছিল।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআই জিয়া উদ্দিন জানান, একসময় মনির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে তিনি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় শুরু করেন।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মনির পুলিশ পরিচয়ে দোকান থেকে টাকা দাবি করতেন এবং পণ্য নিয়ে যেতেন। টাকা চাইলে তিনি খারাপ ব্যবহার করতেন।
পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং ডেটাবেইসের মাধ্যমে যাচাই করে জানা যায়, মনিরের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও ভুয়া পুলিশ পরিচয়ের মামলা রয়েছে। ডিএমপির শাহ আলী থানা, ময়মনসিংহের কোতোয়ালি থানা এবং ঈশ্বরগঞ্জ থানায় তাঁর নামে এসব মামলা দায়ের হয়েছে।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে উত্তরখান থানায় একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে