
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে সংরক্ষিত বনের জায়গা দখল করে গড়ে তোলা ২৫০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পালংখালী ইউনিয়নের মরা আমগাছতলা এলাকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ এই উচ্ছেদ অভিযান চালায়। বন বিভাগের উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আবদুল মান্নান জানান, ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর স্থানীয় কতিপয় প্রভাবশালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। বেশ কয়েকবার তাদের স্থাপনা সরানোর জন্য বলা হলেও কেউ তা শোনেনি।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে আজ অভিযান চালিয়ে দখল উচ্ছেদ করে প্রায় ৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়।
রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, উখিয়ায় বনের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ২৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। দখলকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে মো. চাঁদ মিয়া (২) নামের এক শিশু মারা গেছে। নিহত চাঁদ উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামের মো. আসাদ মিয়ার ছেলে। আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে এবারও ধাপে ধাপে ছুটি দেওয়া হবে। ফলে ভোগান্তি কমবে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীদের। যানজট নিরসনে আগে থেকেই ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে জেলা ও মহানগর পুলিশের।
৯ মিনিট আগে
কোরবানির পশু বিক্রির সুবিধার্থে খুলনা বিভাগের ১০ জেলায় এবার মোট ১৭০টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট স্থাপন করা হচ্ছে। ঈদুল আজহার আর দুই সপ্তাহ বাকি থাকতেই গবাদিপশু ব্যবসায়ীরা তাঁদের খামার থেকে বিভিন্ন সাপ্তাহিক হাটে পশু আনতে শুরু করেছেন। প্রাণিসম্পদ অধিদপ্তর জেলা প্রশাসনের সহযোগিতায় হাটগুলো স্থাপন করছে,
১০ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
১১ মিনিট আগে