
কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ডাকযোগে পাঠানো চিঠিতে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। চিঠিতে লেখা হয়, ‘নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আপনার পরিণতি ওসমান বিন হাদির মতো হবে।’
শাহজাহান চৌধুরী নিজেই হুমকির চিঠির বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন একটি চিঠি নিয়ে বাড়িতে আসেন। চিঠি খুলে তিনি দেখতে পান, সেখানে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না দাঁড়ালে হত্যা করা হবে। চিঠির সঙ্গে একটি ছোট কাপড়ের টুকরা সংযুক্ত করা রয়েছে। পাঁচ লাইনের ওই চিঠিতে প্রথমে সালাম দেওয়া হয়েছে। এরপর এক স্থানে লেখা হয়েছে, ‘আপনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। না দাঁড়ালে আপনার পরিণতি ওসমান বিন হাদির মতো হবে। আপনি আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন।’ এ ঘটনায় পরিবার উদ্বিগ্ন বলে জানান শাহজাহান চৌধুরী। তিনি তাৎক্ষণিক উখিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এ হুমকি আমার জন্য নির্বাচনী মাঠে হুমকি ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করার প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুলিশ তদন্ত করছে। এর মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল চেকপোস্ট এলাকায় অতিরিক্ত যাত্রী বহনসহ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ সাতটি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযানে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে রাব্বী হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনায় তার মা মনিকা বেগম আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের পাশে মরিচখেতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।
২৭ মিনিট আগে
ঢাকার নবাবগঞ্জে কোরবানির ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া নারায়ণ সরকারের অর্ধগলিত মরদেহ সাত দিন পর আড়িয়াল বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের করা মামলায় নাম থাকা দুই আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বুরহান উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩৩ বছরের শিক্ষকতা জীবন শেষে ১৪ মে অবসর নেওয়া এই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
৩৬ মিনিট আগে