
ইউনেসকোর ৪৩তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেসকো) ২২২তম অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের ইউনেসকো সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন—যা দেশের কূটনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন।
এতে আরও বলা হয়, এই সাফল্যে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন, ইউনেসকোতে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক অসাধারণ অর্জন। এটি কেবল বাংলাদেশের কূটনৈতিক সাফল্য নয়, বরং জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ সফট পাওয়ার হিসেবে বিশ্বের দরবারে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘১৯৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, সংহতি ও পারস্পরিক সম্পর্কের বিস্তারের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে। এই বিজয় দেশের জন্য নতুন সম্ভাবনা ও দিগন্ত উন্মোচন করবে।’

আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১২ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৬ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
১৭ ঘণ্টা আগে