
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সংগ্রহে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক রয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি ড. সুসান ভাইজ। জুলাই জাদুঘর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।
আজ বুধবার দুপুরে জুলাই জাদুঘরে আসেন সুসান ভাইজের নেতৃত্বে ইউনেসকো বাংলাদেশের একটি প্রতিনিধিদল। তাঁদের স্বাগত জানান জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ। এ সময় মহাপরিচালকের সঙ্গে ইউনেসকো বাংলাদেশের প্রতিনিধিদলের মতবিনিময় হয়। সেখানে তিনি শিক্ষা, গবেষণা ও ঐতিহ্য বিষয়ে ইউনেসকোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে এহ্সান মাহমুদ বলেন, ‘আমরা জুলাই জাদুঘরকে শুধু পরিদর্শনের জায়গা হিসেবে নয়, বরং একটি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা ও গবেষণার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। এই কাজ এগিয়ে নিতে ইউনেসকোর সঙ্গে আমরা যৌথভাবে কাজ করার ব্যাপারে আগ্রহী।’
ইউনেসকো বাংলাদেশ অফিস প্রধান সুসান ভাইজ জুলাই জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখেন। তিনি বলেন, জাদুঘরটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক সংগ্রহ দেখানো হয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে।
সুসান ভাইজ আরও বলেন, জুলাই-আগস্টের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন এবং স্বজন হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দলিলগুলো যথাযথভাবে সংরক্ষণ করা উচিত।
জুলাই জাদুঘর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইউনেসকো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদি ফুরুকাওয়া এবং সংস্কৃতি প্রধান কিযী তাহনিন।

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বোয়িংনির্ভর বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো।
১৯ মিনিট আগে
ব্যবসায়ীদের যোগসাজশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমদানি-রপ্তানিতে ডিলার নিয়োগে স্বচ্ছতা, বিদেশি বাণিজ্য মিশনে ভাষাজ্ঞানসম্পন্ন কর্মকর্তা পদায়ন এবং টিসিবি কার্ড বিতরণে সমন্বিত প্রক্রিয়ার পরামর্শ
১ ঘণ্টা আগে
২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট করা হয়েছে। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ আজ বুধবার এই রিট করেন। রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি
২ ঘণ্টা আগে
স্বাধীনতার ৫৫ বছর পরও নতুন করে মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য আবেদন নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি জানিয়েছেন, মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য আর কোনো নতুন আবেদন নেওয়া হবে না। ইতিমধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন চুলচেরা যাচাই-বাছাই শেষে প্রকৃত
২ ঘণ্টা আগে