বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে বিশ্বের ১৮৪টি দেশ ভ্রমণের বিরল কৃতিত্ব অর্জন করায় বিশ্বজয়ী নাজমুন নাহারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। শান্তি, একতা এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো এই অকুতোভয় নারীর সাহস ও অটল সংকল্পের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।
৫ ফেব্রুয়ারি ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নাজমুন নাহারের হাতে বিশেষ সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে নাজমুন নাহারকে বাংলাদেশের ‘ফ্ল্যাগ লরিয়েট’ হিসেবে অভিহিত করা হয়।
সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এবং ডিজিটাল মার্কেটিং বিভাগের প্রধান মীর তাজমুল হোসেনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নাজমুন নাহার কেবল প্রথম বাংলাদেশিই নন, বরং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে লাল-সবুজ পতাকা হাতে এতগুলো দেশ ভ্রমণ করার গৌরব অর্জন করেছেন। তাঁর এই যাত্রার প্রতিটি ধাপে তিনি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছেন। ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, অটুট ইচ্ছা আর দৃঢ় বিশ্বাস থাকলে যে অসম্ভবকে জয় করা যায়, নাজমুন নাহার তার জলজ্যান্ত উদাহরণ।
ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তারা জানান, যাঁরা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন, তাঁদের পাশে থাকতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের সামনে ইতিবাচকভাবে তুলে ধরা এ ধরনের অনুপ্রেরণাদায়ী মানুষের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনস সব সময় কাজ করে যাবে।

দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ শুরু হতে যাচ্ছে ৩ জুলাই। দুই দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইনস অংশ নেবে...
১৩ ঘণ্টা আগে
সিমের ওপর কর তুলে দেওয়ার ফলে মূলত মোবাইল অপারেটরদের লাভ বাড়বে। তবে সাধারণ গ্রাহকেরা সরাসরি কোনো আর্থিক সুবিধা পাবেন না। এটি প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম কমিয়ে ভোক্তাদের স্বস্তি দেওয়ার সরকারের বৃহত্তর নীতির সঙ্গে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ...
১৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছে। অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়।
১৯ ঘণ্টা আগে
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, এ লক্ষ্যে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও তথ্য চেয়েছে সংস্থাটি।
২০ ঘণ্টা আগে