বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ নিয়ে এসেছে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ‘ক্রেজি হলিডে ডিলস’।
ফার্স্টট্রিপ কাস্টমারদের কথা চিন্তা করে সব সময় চায় ভ্রমণ হোক সাশ্রয়ী, সহজ ও আনন্দদায়ক। সেই ভাবনা থেকেই এই ক্যাম্পেইনে থাকছে বিশেষ কিছু চমক।
ডোমেস্টিক ফ্লাইট বুকিং করে পছন্দের ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা পাচ্ছেন ১৭ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকেরা ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট বুক করলেই পাচ্ছেন ১৮ শতাংশ পর্যন্ত ছাড়। আন্তর্জাতিক মানের সেবা, জনপ্রিয় সব এয়ারলাইনস এবং দ্রুত বুকিং সুবিধা নিয়ে ভ্রমণ হয়ে উঠবে এখন আরও সহজ ও স্মার্ট। এ ছাড়া দেশের ভেতর যেকোনো স্থানে হোটেল বুক করলেই পাচ্ছেন সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। এই ক্যাম্পেইনে গ্রাহকেরা আরও পাচ্ছেন বিকাশ পেমেন্টে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ফার্স্টট্রিপের মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফজলে এলাহী রাহাত বলেন, ‘ক্রেজি হলিডে ডিলস আমাদের কাস্টমারদের জন্য সাশ্রয়ী ভ্রমণের সুযোগ তৈরি করেছে। আমরা চাই, সবাই যেন সহজেই দেশের ভেতর ও বিদেশে থেকে ঘুরে আসতে পারেন সবচেয়ে কম খরচে।’
১ আগস্ট শুরু হয়ে পুরো ক্যাম্পেইনটি চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তাই যাঁরা বন্ধু, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে চান দেশ কিংবা বিদেশ থেকে, তাঁদের জন্য এই অফার একদম উপযুক্ত। অফারগুলো উপভোগ করতে ভিজিট করুন ফার্স্টট্রিপ ডটকম অথবা ফার্স্টট্রিপ অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই বুকিং করে ফেলুন আপনার ফ্লাইট টিকিট কিংবা হোটেল রিজার্ভেশন।
ফার্স্টট্রিপে পাচ্ছেন ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা অ্যাসিস্ট্যান্স এবং হলিডে প্যাকেজ থেকে শুরু করে সবকিছুই এখন এক জায়গায়। এর পাশাপাশি গ্রাহকদের সার্বক্ষণিক সহায়তার জন্য রয়েছে ২৪/৭ কাস্টমার সাপোর্ট সুবিধা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে