১১ বছরের সফল যাত্রা সম্পন্ন করল ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থা গতকাল বৃহস্পতিবার ১২ বছরে পা রাখল। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা ইউএস-বাংলা আজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে বাংলাদেশের আকাশে একটি নির্ভরতার নাম হয়ে উঠেছে।
যাত্রার শুরুতে ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট চালু করেছিল ইউএস-বাংলা। সময়ের সঙ্গে সঙ্গে বহর ও রুটে বেড়েছে পরিধি। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে রয়েছে ২৪টি উড়োজাহাজ। এগুলোর মধ্যে রয়েছে দুটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০। বিশ্বমানের পরিচালনার কারণে ইউএস-বাংলা অর্জন করেছে ৯০ শতাংশের বেশি সময়মতো ফ্লাইট পরিচালনার অনন্য রেকর্ড।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। আন্তর্জাতিক রুটে প্রথম উড়াল দেয় ২০১৬ সালের ১৫ মে, ঢাকা-কাঠমান্ডু রুটে। এখন ইউএস-বাংলা ফ্লাইট চালাচ্ছে কলকাতা, চেন্নাই, মালদ্বীপের মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও চীনের গুয়াংজুতে।
শিগগির বহরে যুক্ত হচ্ছে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০। এ ছাড়া আগামী ২০২৬ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে আর ২০২৮ সালের মধ্যে নিউইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
ইউএস-বাংলা যাত্রীসেবায় আধুনিকতা ও সময়ানুবর্তিতাকে অগ্রাধিকার দেয়। ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা চাই, যাত্রী যেন লাগেজের জন্য অপেক্ষা না করে, বরং লাগেজ যাত্রীর জন্য অপেক্ষা করুক। আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের ১৫ মিনিটের মধ্যেই লাগেজ ডেলিভারি; এই মান বজায় রাখাই আমাদের লক্ষ্য। স্বাধীনতা-পরবর্তী সময়ের মধ্যে ইউএস-বাংলাই প্রথম দেশীয় বিমান সংস্থা, যারা সরাসরি চেন্নাই, মালে ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত।’
২০২৪ সালে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস’ পুরস্কার জিতে নিয়েছে ইউএস-বাংলা। এর আগে ২০১৫, ২০২২ ও ২০২৩ সালেও একই স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।
দেশ ও বিদেশে ইউএস-বাংলার ৩ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত, যাঁরা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছেন। একই সঙ্গে নিয়মিত ট্যাক্স-সারচার্জ পরিশোধ করে দেশের অর্থনীতি গতিশীল রাখছে। পাশাপাশি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে দেশের সুনাম বাড়িয়ে চলেছে। বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে করছে আরও সুদৃঢ়।

দেশের অর্থনীতির প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি হলো উৎপাদনমুখী শিল্প খাত। এখন সেই খাতই পড়েছে সবচেয়ে বড় আর্থিক চাপে। কারণ শিল্পঋণের বড় অংশই এখন খেলাপি হয়ে পড়েছে। অর্থনীতির প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য উৎপাদনমুখী শিল্প খাতকে ব্যাংকিং ব্যবস্থা যে ঋণ সরবরাহ করছে, তা আর প্রত্যাশিত...
৮ ঘণ্টা আগে
জেট ফুয়েলের দাম বাড়িয়ে পিছু হটেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার কমিশনের জরুরি বৈঠকে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দেশে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক জরুরি বৈঠকে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
১৩ ঘণ্টা আগে
আয়তনের দিক থেকে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ এবং মূল্যের দিক থেকে ৭০ শতাংশ সমুদ্রপথে সম্পন্ন হয়। এর মধ্যে বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশই একটি পথ দিয়ে পরিবাহিত হয়। আর সেটি হলে ‘হরমুজ প্রণালি’।
১৩ ঘণ্টা আগে