
অর্থ কেলেঙ্কারির অভিযোগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ও তাঁর স্বামী রবার্ট ভদ্রার নাম উঠেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি) চার্জশিটে। প্রথমবারের ইডির খাতায় নাম উঠল এই কংগ্রেস নেত্রীর। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মামলার চার্জশিটে নাম রয়েছে কুখ্যাত ‘মিডলম্যান’ সঞ্জয় ভান্ডারী ও প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পিরও।
কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে মূল অভিযোগ, ২০০৬ সালে দিল্লি লাগোয়া ফরিদাবাদে একটি জমি কিনেছিলেন তিনি। জমিটি কিনেছিলেন এইচএল পাওয়া নামক এক জমির দালালের কাছ থেকে। চার বছর পর ২০১০ সালে সেই জমিটি পাওয়াকেই ফের বিক্রি করে দেন তিনি। একইভাবে ফরিদাবাদে একটি বাড়িও কিনেছিলেন প্রিয়াঙ্কা। ২০১০ সালে তা আবার পাওয়াকে বিক্রি করে দেন তিনি।
রবার্টও একই কাজ করেছেন। ২০০৫-০৬ সালের মধ্যে পাওয়ার কাছ থেকে আমিপুরে ৪০ দশমিক ৮ একর জমি কিনেছিলেন ভদ্রা। ২০১০ সালে পাওয়াকেই সেই জমি বিক্রি করে দেন তিনি। থাম্পি পাওয়ার সঙ্গে একই রকমের একটি করেন ওই সময়েই। জমির পরিমাণ ৪৮৬ একর। এই পাওয়ার সূত্র ধরেই ইডি প্রিয়াঙ্কা এবং রবার্টকে থাম্পির সঙ্গে যুক্ত করেছে। ইডির বক্তব্য, থাম্পির সঙ্গে যোগসূত্র ছিল ভদ্রা দম্পতির।
রবার্ট ভদ্রাও ওই মামলায় অন্যতম অভিযুক্ত। রবার্টের নাম অবশ্য এই মামলায় আগেও জড়িয়েছে। রবার্টের ঘনিষ্ঠ দিল্লির ব্যবসায়ী মনোজ অরোরা এই আর্থিক প্রতারণা মামলার অন্যতম অভিযুক্ত। কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সঙ্গেও গান্ধী পরিবারের জামাতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ ইডির। প্রিয়াঙ্কার নাম এই চার্জশিটে প্রথমবার এল।
প্রিয়াঙ্কা বা রবার্ট এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। এই প্রথম তাঁদের নাম কোনো চার্জশিটে উঠল। দিল্লির কংগ্রেস নেতারাও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তবে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের কংগ্রেসপ্রধান এর পেছনে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, ‘লোকসভা নির্বাচনের এ রকম অনেক কিছুই হবে।’
গান্ধী পরিবারের দুই সদস্য সোনিয়া ও রাহুল এরই মধ্যে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি এবং সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন। রাহুল-সোনিয়াদের জেরার মুখেও পড়তে হয়েছে। এবার প্রিয়াঙ্কাকেও ইডির মুখোমুখি হতে হবে। লোকসভা নির্বাচনের আগে এটি কংগ্রেসের জন্য বড় ধাক্কা হতে পারে। এমনিতেই এবার লোকসভা নির্বাচনে খোদ নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা রয়েছে। তাঁর আগেই কংগ্রেস নেত্রীর ভাবমূর্তি বড়সড় ধাক্কা খেল।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৮ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১২ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১২ ঘণ্টা আগে